কক্সবাজার সৈকতে প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

কক্সবাজার সমুদ্র সৈকতে প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে এক তরুণী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন নির্জন স্থানে ঘটা এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত যুবকের নাম ওসমান সরওয়ার (২৬)। সে ওই পর্যটন এলাকার ছাতা ব্যবসায়ী। ওসমান শহরের কলাতলী সংলগ্ন আদর্শগ্রাম এলাকার আবুল বশরের ছেলে।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি মুনীর উল গিয়াস জানান, ভুক্তভোগী ওই তরুনীর অভিযোগের ভিত্তিতে বিকেলে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়। ওই তরুণীকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ওই তরুণীর সঙ্গে মোবাইল ফোনে জনৈক ব্যক্তির পরিচয় হয়। এ পরিচয়ের সূত্রে গত বুধবার বিকেলে চকরিয়া থেকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় প্রেমিকের সঙ্গে দেখা করতে আসেন ওই তরুণী। প্রেমিক অজ্ঞাত কারণে মোবাইল বন্ধ করে দেন। একপর্যায়ে রাত হয়ে গেলে ওসমান নামের ওই যুবক তরুণীকে নিরাপদ স্থানে নেওয়ার কথা বলেন । পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর