টেকনাফে রোহিঙ্গা মাদ্রাসা শিক্ষকের লালসার শিকার শিশু

কক্সবাজারের টেকনাফে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বাহারছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাহারছড়া উত্তর শিলখালী আলহেরা ইবতেদায়ী নুরানি মাদ্রাসার রোহিঙ্গা শিক্ষক মৌলভী নুরুল হক বৃহস্পতিবার বিকেল ৪টায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানায়।

ভুক্তভোগী শিশুটির বাবা জানান, বিকেলে তাঁর মেয়ে মাদ্রাসা থেকে বাসায় এসে জানায় মৌলভী নুরুল হক তাকে একটি শ্রেণিকক্ষে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। প্রচুর রক্তকরণ হলে মেয়েকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানিয়েছেন, গতকাল রাত ১০টায় অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মামলা হলে আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর