সাতক্ষীরায় তিন নারীসহ ৯ জন প্রতারককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরতলির মাগুরা গ্রাম থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পতিতাবৃত্তির নামে বিভিন্ন জায়গা থেকে খরিদ্দার ডেকে জিম্মি করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দীন শুক্রবার বিকেলে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, তিন নারীসহ ৯ জনের প্রতারক চক্রটি মোবাইলের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে পতিতাবৃত্তির নামে খরিদ্দার ডেকে আনত। পরে তাদের জিম্মি করে সুবিধাজনক স্থানে আটকে রেখে টাকা আদায় করতো। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মানবপাচার ও প্রতিরোধ দমন আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে।