আজারবাইজানের হামলায় অস্ত্র ফেলে পালিয়ে যাচ্ছে আর্মেনীয় সৈন্যরা

কারাবাখ-নাগারনো নামক অঞ্চল নিয়ে বিরোধের জেরে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার যুদ্ধ ক্রমেই ভয়ঙ্কর হতে যাচ্ছে। দু’পক্ষের হতাহতের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পেতে যাচ্ছে। তবে যুদ্ধে এখন পর্যন্ত আজারবাইজনই বেশি সফল বলে আন্তর্জাতিক কিছু গণমাধ্যমের খবরে জানা গেছে। তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে হাতছাড়া কিছু এলাকা।

আজ (শুক্রবার) চলমান যুদ্ধের ষষ্ঠ দিনে আর্মেনীয় বাহিনীর ফেলে যাওয়া বেশ কিছু সামরিক যান এবং অস্ত্রশস্ত্র জব্দ করেছে আজারি বাহিনী।

তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, আজারবাইজানি সেনাদের তুমুল আক্রমণের মুখে পালিয়ে যাবার সময় এসব ফেলে গেছেন তারা। আনাদোলুর একজন সাংবাদিক সীমান্ত এলাকায় যুদ্ধক্ষেত্রে আর্মেনীয় বাহিনীর ফেলে যাওয়া বেশ কিছু সামরিক যান, গোলাবারুদ এবং অস্ত্রশস্ত্র দেখেছেন।

আটক করা যানগুলো রাশিয়ার তৈরি ২০১৯ মডেলের উরাল ট্রাক। ট্রাকগুলোর বেশিরভাগই এখনো ব্যবহারযোগ্য রয়েছে। তবে কয়েকটি ট্রাকে সংঘর্ষে চিহ্ন রয়েছে। আটক বেশিরভাগ অস্ত্র এবং গোলাবারুদ বিশেষ করে মেশিন গান, গ্রেনেড, রকেট লঞ্চার, বিভিন্ন অস্ত্রের গুলিও রাশিয়ার তৈরি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর