কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে আবহমান বাংলার জাতীয় খেলা হা-ডু-ডু। গ্রাম বাংলায় এ খেলাকে আবারও পুনরুজ্জীবিত করতে ফরিদপুরের আলফাডাঙ্গায় আয়োজন করা হয়েছে হা-ডু-ডু টুর্নামেন্ট। উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম যুবসমাজ এই টুর্নামেন্টের আয়োজন করে।
শুক্রবার বিকেল ৫টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান (আহাদ)। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রওশন মিয়া, সাবেক ইউপি সদস্য রফিক মিয়া, ইউপি সদস্য রবিউল ইসলাম মিয়া, সদর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মিয়া মো. সানোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা নওফেল আহমেদ ও উপজেলা যুবলীগ নেতা মো. আশিকুর রহমান (আশিক) প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করবে। চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে একটি ২৪ ইঞ্চি এলইডি টিভি ও রানার্সআপ দল পাবে একটি ১৯ ইঞ্চি এলইডি টিভি। উদ্বোধনী খেলায় দরুনা যুবসমাজ দল শুকুরহাটা দলের মুখোমুখি হয়।
খেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত দর্শকের সমাগম হয়।
কেএস/বার্তাবাজার