ঢাকার কেরানীগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে লিটন (৩৫) নামে এক যুবককে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে আইসক্রিম দেয়ার কথা বলে শিশুটিকে লিটনের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেছে শিশুর পরিবার। আটককৃত লিটন পটুয়াখালীর বাউফল থানার জাহাঙ্গীর দুলালের ছেলে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম গণমাধ্যমকে জানান, এলাকাবাসী ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এবং শিশুটিকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে ভুক্তভোগীর বাবা আজ শুক্রবার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
কেএস/বার্তাবাজার