বগড়ার ধুনটে নিয়ের আসর থেকে কনেকে অপহরণ করার সময় ২ জন আটক হয়েছে। আটককৃতরা হলেন- জেলার শাহজাহানপুর উপজেলার রহিমাবাদ এলাকার ইমদাদুল হকের ছেলে ইমরান হোসেন তালুকদার (৩২) ও একই গ্রামের আব্দুল শেখরের ছেলে সাদমান আলীম (২৫)।
অপহরণের ঘটনার সময় অভিযুক্তদের ছুরিকাঘাতে আহত হয় কনের মামাত ভাই। তবে তবে আটককৃতরা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, তারা বিয়েবাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
এ বিষয়ে ধুনট থানার ওসি ওসি কৃপা সিন্ধুবালা বলেন, উপজেলার জোড়শিমুল গ্রামের খবির উদ্দিনের মেয়ে সুমিতা খাতুনের (১৮) সাথে শাহজাহানপুর উপজেলার লতিফপুর এলাকার আব্দুল আছের ছেলে সামিউল মান্নানের (২৫) বিয়ের আয়োজন চলছিল শুক্রবার বেলা ২টার দিকে। কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের সময় ইমরান ও সাদমান গিয়ে কনেকে অপহরণের চেষ্টা করেন। কনের মামাত ভাই মেহেদী হাসান সবুজ (১৯) বাধা দিলে অপহরণকারীরা তাকে ছুরিকাঘাতে আহত করে পালানোর চেষ্টা করেন। বিয়েবাড়ির লোকজন ধাওয়া করে ইমরান ও সাদমানকে ধরে ফেলেন। তারা তাকে মারধর দিয়ে পুলিশে দেন।
আহত মেহেদীকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে ওসি বলেন, আটক দুইজনের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। আর বিয়ের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
বার্তাবাজার/এসজে