পাহাড়ে অস্ত্র তৈরীর দুই ‘কারিগর’ র‍্যাবের হাতে ধরা

কক্সবাজারের উখিয়া উপজেলাধীন পালংখালী পাহাড় থেকে আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরীর সরাঞ্জামসহ ২ জনকে আটক করেছে র‍্যাব। আজ (শুক্রবার) সন্ধ্যায় পালংখালীর মধুরছড়া পাহাড়ে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান।

আটককৃতরা হল মহেশখালী উপজেলার আবু মজিদ ওরফে কানা মজিদ ও রবি আলম।

র‍্যাবের পক্ষ থেকে উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে পালংখালীর গহীন পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরি করে রোহিঙ্গাদের সরবরাহ করে আসছিল। শুক্রবার বিকালে পালংখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত গহীন পাহাড়ে কিছু অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মধুরছড়া নামের একটি পাহাড় থেকে দুই জনকে আটক করা হয়।

সেখানে দেশে তৈরি দুইটি বন্দুক, দুইটি গুলি ও বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় হয় বলেও তিনি জানান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর