লক্ষীপুরের রায়পুরায় বিয়ের দিন পুকুর থেকে আব্দুল কাদের (৩২) নামের এক সৌদি ফেরত যুবকের মরদেহ উদ্ধার কয়ার হয়েছে। আজ (শুক্রবার) সকালে উপজেলার কেরোয়া ইউনিয়নের উত্তর কেরোয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবদুল কাদের একই এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
জানা যায়, ২৫ দিন আগে একেবারে দেশে চলে আসেন আব্দুল কাদের। এরপর পারিবারিকভাবে আজ (শুক্রবার) তার বিয়ে হওয়ার কথা ছিল। শুক্রবার ভোরে মসজিদে ফজরের নামাজ পড়ে ঘরে আসেন আব্দুল কাদের। পরে রাস্তায় হাঁটতে গিয়ে নিখোঁজ হন তিনি। এর তিন ঘণ্টা পর পরিত্যক্ত পুকুরে কাদেরের লাশ ভাসতে দেখে তোলপাড় শুরু হয়।
নিহতের মা আছিয়া বেগম ও বাবা জয়নাল আবেদিন জানান, চরমোহনা ইউপির চালতাতলি এলাকার মোখলেস ও রোকেয়া বেগমের মেয়ে সুমি আক্তারের সাথে বিয়ের দিন ধার্য হয় শুক্রবার। মেহমানও বাড়িতে আসতে শুরু করেছেন। বিয়ের জন্য সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছ
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুটি রহস্যজনক মনে হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। রিপোর্ট আসলে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/এসজে