মেহেরপুরের গাংনী উপজেলার কুষ্টিয়া ব্যাটালিয়ান ৪৭ বিজিবি রংমহল সীমান্ত থেকে ১৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় রংমহল বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে রংমহল মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ফেন্সিডিলের বাজার মূল্য প্রায় ১ লাখ ১২ হাজার টাকা।
বার্তা বাজার / ডি.এস