গাজীপুরে বাবার কর্মস্থলে বেড়াতে এসে কিশোরী শ্লীলতাহানির শিকার

গাজীপুরের শ্রীপুরে বাবার কর্মস্থলে বেড়াতে এসে এক কিশোরী শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। আজ (শুক্রবার) তেলিহাটি ইউনিয়নের তালতলি গ্রামের সাতসমুদ্র নামক একটি প্রজেক্টের ভেতরে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে একই এলাকার খোকা মিয়ার ছেলে অভিযুক্ত রেজাউল (৩০) পলাতক রয়েছে।

জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরীর গাইবান্ধার সুন্দরগঞ্জে গ্রামের বাড়ি থেকে স্কুল বন্ধ থাকায় শ্রীপুর উপজেলার তালতলি গ্রামে বেড়াতে আসে। কিশোরীর বাবা উপজেলার তালতলি গ্রামে সাতসমুদ্র নামক প্রজেক্টে নয় মাস যাবৎ কেয়ারটেকার হিসেবে কাজ করছেন।

এ বিষয়ে ওই কিশোরী জানান, গত ঈদুল আযহায় বাবার কাছে বেড়াতে আসে। আসার কিছু দিন পর থেকে বখাটে রেজাউল তাকে বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। রেজাউল আজ শুক্রবার দুপুরে সাতসমুদ্র প্রজেক্টের ভেতরে ঢুকে কিশোরীর কাছে পানি চায়। পরে কিশোরী ঘরে গেলে রেজাউল ওই কিশোরীর পিছনে ঘরে গিয়ে মুখ চেপে ধরে ধর্ষনের চেষ্টা করে। পরে কিশোরী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। এসময় অভিযুক্ত রেজাউল পালিয়ে যায়।

ভুক্তভোগী ওই কিশোরীর বাবা জানান, ধর্ষণের চেষ্টা ঘটনাটি প্রথমে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হয়। পরে ঘটনাটি সম্পর্কে জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। আমরা থানায় যাওয়ার জন্য চেষ্টা করলেও এলাকার কিছু লোক আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, কিশোরীকে ধর্ষনের চেষ্টার ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে অবশ্যই ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর