সু-খবর পেল নারী ক্রিকেট দল

টাইগারদের লঙ্কা সফর স্থগিত হওয়ার দুঃসংবাদ যখন মানিয়ে নেয়ার চেষ্টায় পুরুষ দল, তখন এই শ্রীলঙ্কাকে ঘিরেই একটি সুসংবাদ পেল নারী ক্রিকেট দল। আইসিসির সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আট নম্বরে ওঠে এসেছেন সালমা-জাহানারারা।

রুমানাদের রেটিং পয়েন্ট এখন ৬১। নয়ে নেমে যাওয়া শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে, তাদের রেটিং ৪৭। বাংলাদেশের ঠিক ওপরে থাকা পাকিস্তান অবশ্য বেশ দূরত্বে। ৭৭ পয়েন্ট নিয়ে সাতে আছে এশিয়ার এ দলটি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর