রাজশাহী নগরীতে গোপনে নারীর গোসল করার দৃশ্য মোবাইলে ধারণ করে সেটা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার দায়ে সিজান (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় ওই যুবককে নিজ বাড়ি থেকে আটক করা হয়। অভিযুক্ত সিজান রাজশাহী মহানগরীর দড়িখরবোনা এলাকার মিজানের ছেলে।
জদায়ের দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিবেশী ওই নারী গোসল করার সময় গোপনে সেই দৃশ্য মোবাইলে ধারণ করে সিজান। পরে ওই ভিডিও দেখিয়ে নারীর কাছ থেকে টাকা দাবী করা হয়, নইলে সেটা ইন্টারনেটে ছেড়ে দিবে বলে হুমকি দেয় সিজান। পাশাপাশি নানা ধরণের কুপ্রস্তাবও দেয় সে। এর প্রতিবাদ করতে গেলে গত ৩০ সেপ্টেম্বর ওই নারী শারীরিকভাবে লাঞ্চিত হয় সিজানের হাতে।
এ বিষয়ে বোয়ালিয়া থানান ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, অভিযুক্ত সিজান আরও অনেক নারীর গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। ভিডিওগুলো উদ্ধার করা হয়েছে। সিজানকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বার্তাবাজার/এসজে