ফরিদপুরে বিষপানে কৃষকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে আলাউদ্দিন শেখ (৫৫) নামের এক কৃষক বিষপানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

জানা যায়, বৃহস্পতিবার পারিবারিক কলহের জের ধরে আলাউদ্দিন সকালে বিষ পান করে। পরে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে ফরিদপুর পাঠানো হয়। ফরিদপুর যাওয়ার পথে সাতৈর বাজারে গেলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে রাতেই পুলিশ ইছাখালী গ্রামে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করেন। পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের লোকদের কাছে হস্তান্তর করেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর