বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কিস্তির চাপ সহ্য করতে না পেরে ওয়েল্ডিং মিস্ত্রি বেলাল হোসেন (২৮) নামে এক ইলেকট্রিক শান মেশিন দিয়ে গলাকেটে আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটে বগুড়ার শাজাহানপুর উপজেলায়। এ ঘটনায় তার স্ত্রী হাসিনা খাতুন থানায় মামলা করারা চেষ্টা করলেও, তা না নেওয়ায় ১৫ দিন পর গতকাল (বৃহস্পতিবার) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় ছয়টি এনজিওর ১১ কর্মকর্তা-কর্মচারীকে আসামি করা হয়েছে।
বিচারক খালিদ মাহমুদ এ বিষয়ে তদন্ত করে আগামী বছরের ১০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
জানা যায়, আগের থেকে ব্যবসা কিছুটা খারাপ যাওয়ায় বেলাল হোসেন তার কিস্তির টাকা পরিশোধ করতে পারছিলেন না। তিনি গ্রামের বিভিন্ন জনের কাছে গিয়েও তিনি টাকা না পাননি। গত ১৫ সেপ্টেম্বর কিস্তি পরিশোধের দিন ছিল। এনজিওর লোকজন তার ওপর চাপ সৃষ্টি করায় বেলাল হোসেন এদিন দুপুরে চোপীনগর দক্ষিণপাড়ার বাড়িতে প্রথমে বিষপান করেন। এরপর রড কাটার ইলেকট্রিক শান মেশিন দিয়ে গলায় আঘাত করেন। এতে তার গলাকেটে যায়। স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে বিকাল সাড়ে ৪টার দিকে মারা যান তিনি।
এ বিষেয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ওই ঘটনায় কেউ মামলা করতে থানায় আসেননি।
কেএস/বার্তাবাজার