চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

মুন্সিগঞ্জে চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার) বিকেলে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিচুর রহমান বিষয়টি জানান।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের আজিমপুরা নামক স্থানে ঘটনাটি ঘটে। এসময় অটোরিকশা চালক ফারুক হোসেন বেপারীর (৩৮) গলা কেটে অটোরিকশাটি ছিনতাই করা হয়। আর এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- সাইফুল কবির (১৯), মো. শাহদাত হোসেন (১৯) ও বাবুল সর্দার (২৫)। আহত অটোরিকশা চালক ফারুক হোসেন বেপারী শহরের পশ্চিম গণকপাড়া এলাকার সিরাজ বেপারীর ছেলে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান জানান, আহত অটোরিকশা চালক ফারুকের অবস্থা এখন ভালো। ইতিমধ্যে ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের আটক করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি-না খতিয়ে দেখা হচ্ছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর