কঙ্গোতে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পেল বাংলাদেশি নারী পুলিশরা

আফ্রিকার কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গিয়ে দেশটির মনুস্কো বিমানবনদরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পেয়েছে বাংলাদেশের নারী পুলিশ সদস্যরা। শুক্রবার পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের পরিচালিত ডিআর কঙ্গোর মনুস্কো বিমানবন্দর সুরক্ষার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা। বাংলাদেশ থেকে ৮ হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানবন্দরের নিরাপত্তায় রয়েছেন ব্যানএফপিইউ-১, রোটেশন-১৪ এর নারী শান্তিরক্ষীরা।

দেশের অপরাধ নিয়ন্ত্রণ ও শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিদেশে সংঘাতময় দেশসমূহে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীদের এই অভিযাত্রা কঙ্গো বাসীর মনে জাগিয়েছে নতুন আশার আলো।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর