দক্ষিনবাংলার রাজনৈতিক অভিভাবক সাবেক চীফ হুইপ ও পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক, সাবেক মন্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র পিতা আলহা্জ্ব আবুল হাসনাত আবদুল্লাহ এমপির রোগমুক্তি কামনায় পটুয়াখালী জেলা যুবলীগের উদ্যোগে দোয়া মিলাদ অনুষ্ঠিত।
গতকাল ০২ অক্টোবর শুক্রবার বাদজুমা পটুয়াখালী পৌরসভার মুসলিমপাড়া বায়তুল মোকাররম মসজিদে আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ এমপির দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ আবদুল কাদের।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জননন্দিত পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা যুবলীগের সিনিয়র সদস্য এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান হাফিজ, সদস্য মোঃ রেজাউল করিম সোয়েবসহ বিপুল সংখ্যক যুবলীগ, ছাত্রলীগ এবং মুসুল্লিগণ।
কেএস/বার্তাবাজার