ড্রিমার এইড ফাউন্ডেশনের (ডাফ) তত্ত্বাবধানে এবং “আমাদের পঞ্চগড়” ও পঞ্চগড়বাসী” এর যৌথ সহযোগিতায় আগামী ৪ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ৬ টি সেশনে বাস্তবায়িত হতে চলেছে “ড্রিমার্স এইড ক্যারিয়ার ক্যাম্প-২০২০”।
ড্রিমার্স এইড ফাউন্ডেশন-ডাফ একটি অরাজনৈতিক, সামাজিক সেবা ও শিক্ষামূলক সেচ্ছাসেবী সংগঠন। কতিপয় বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজ ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও শিক্ষকদের একান্ত প্রচেষ্টায় সমাজের মেধাবী,দরিদ্র, বঞ্চিত, অসহায় ছাত্র সমাজকে আশার আলো দেখাতেই ২০১৮ সালের ১লা জানুয়ারি পথচলা শুরুকরে।
এখন শিক্ষা,ত্রাণ বিতরণ, সচেতনতা, গাইডলাইন, সেমিনার, খেলাধুলা ও সাংস্কৃতিসহ বেশকিছু বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় ডাফ এর উদ্যোগে শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে সর্বোচ্চ সাফল্য নিশ্চিত করার লক্ষে বাস্তবায়িত হতে যাচ্ছে “ড্রিমার্স এইড ক্যারিয়ার ক্যাম্প “।
৪ অক্টোবর ক্যাম্পের প্রথম সেশনে এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য অর্জনে সঠিক দিক নির্দেশনা দেওয়া হবে।
৬ অক্টোবর দ্বিতীয় সেশনে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দিক নির্দেশনা প্রদান করবে সংস্থাটি।
তৃতীয় থেকে ষষ্ঠ সেশনের মধ্যে ৮ অক্টোবর মেডিকেল ও কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের গাইডলাইন, ১০ অক্টোবর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের গাইডলাইন, ১২ অক্টোবর পলিটেকনিক সেক্টরে পড়াশোনা, এর মান ও ভবিষ্যৎ সম্পর্কে গাইডলাইন ও সর্বশেষ ১৪ অক্টোবর দেশের বাইরে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দিক নির্দেশনা দিবে সংগঠনটি।
বার্তা বাজার / ডি.এস