২৮ ঘণ্টা পর শিমুলিয়ায় চলছে ফেরি

প্রায় ২৮ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে শুরু হয়েছে ফেরি চলাচল। আজ (শুক্রবার) বিকেল পৌনে ৩টায় ফেরি ‘কুমিল্লা’ শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ীর উদ্দেশে ছেড়ে যায়। এ নিয়ে গত ২৯ দিনে ৫ দফায় ১৭ দিন বন্ধ ছিলো ফেরি চলাচল। যা অবশেষে আবার সচল হলো। নাব্য সঙ্কটের কারণেই দেশের প্রধান ফেরি সার্ভিসের এ হালচাল। চরম বিড়ম্বনায় পড়েছেন ঘাটে আসা যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির এজিএম মো. সফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার নাব্য সঙ্কটে সকাল পৌনে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এরপর ড্রেজিং করার মাধ্যমে পদ্মা সেতু চ্যানেলটি ফেরি চলাচল উপযোগী করা হয়। সার্ভিস সচল রাখা যায় কিনা সেটার চেষ্টা করা হচ্ছে। এছাড়া রাতে ফেরি বন্ধ টানা ৩৫ দিন ধরে। দিনের বেলায় রো রো বা ডাম্প ফেরি চলতে পারেনি। শুধু ছোট আকারের ফেরি চলছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর