ঝিনাইদহের মধুহাটিতে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মধুহাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগীর আজাদ সম্রাটের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ, হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ, মধুহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সমি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ কারতে হবে। তাহলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে। এছাড়াও যথাযোগ্য মর্যাদার সাথে মুজিব শতবর্ষ পালনের জন্য তিনি নেতা কর্মীদের প্রতি আহবান জানান।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর