শ্যালিকাকে অপহরণের পর ধর্ষণের দায়ে দুলাভাই আটক

ময়মনসিংহের মুক্তাগাছায় নিজের স্ত্রীর আপন বোনকে (১৪) অপহরণের পর ধর্ষণের দায়ে রুবেল (২৪) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব-৪। পাশাপাশী উদ্ধার করা হয়েছে অপহৃত কিশোরীটিকে।

আজ (শুক্রবার) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে র‍্যাব-৪ এর এএসপি সাজেদুল ইসলাম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল সিনিয়র সহকারী পুলিশ সুপার সাগর দিপা বিশ্বাসের নেতৃত্বে ময়মনসিংহের মুক্তাগাছার বেলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে। এ সময় ধর্ষণকারী আসামি রুবেলকে (২৪) গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘ধর্ষক মো. রুবেল ২০১৭ সালের ৭ আগস্ট ভুক্তভোগী ওই কিশোরীর বড় বোনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ফুঁসলিয়ে জোরপূর্বকভাবে বিয়ে করে সংসার করে আসছিলো এবং তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। গত ২৪ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে দশটার ১৪ বছরের কিশোরীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় এবং তাকে মাটির তৈরি একটি ঘরে দরজায় তালাবদ্ধ করে আটক রাখে। পরবর্তীতে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে রুবেল।গ্রেফতার রুবেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর