বেনাপোলে নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল ভবারবেড় গ্রাম থেকে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শুক্রবার(২ অক্টোবর)দুপুরে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামের আব্দুল রশিদের ছেলে মোঃ মাহে আলম(৩০) এবং একই গ্রামের তৈয়েব আলীর স্ত্রী লাইলী খাতুন (৩২)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বার্তা বাজারকে জানান, গোপন সংবাদে জানতে পারি মাহে আলম ও লাইলী ভারত থেকে ফেন্সিডিল এনে বাড়িতে মজুত করেছে। এমন সংবাদে তার নেতৃত্বে থানার একটি দল আটক আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদেরকে হাতেনাতে আটক করে।

তিনি আরো জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আগামীকাল শনিবার (৩ অক্টোবর) যশোর আদালতে সোপর্দ করা হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর