গত ছয় মাসে (১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর) সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের ২৮টি দেশ থেকে দেশে ফিরে এসেছেন এক লাখ ৬৫ হাজার ৬৫৮ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ রয়েছেন এক লাখ ৪৯ হাজার ১৮ জন ও নারী ১৬ হাজার ৬৪০ জন।
ফেরত মোট কর্মীদের মধ্যে ৫০ ভাগেরও বেশি কর্মী ফেরত আসে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব থেকে। এর মধ্যে গত সেপ্টেম্বরেই ফেরত এসেছে ৬৩ হাজার ৪৩২ জন। তাদের মধ্যে পুরুষ ৫৪ হাজার ৮০৮ জন ও নারী ৮ হাজার ৬২৪ জন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
কেএস/বার্তাবাজার