মোটরসাইকেল চুরির মামলার হাজিরা দিতে এসে আদালতেই আবার চুরি

বিভিন্ন জেলায় চার পাঁচটা বাইক চুরির মামলার আসামি সিরাজগঞ্জের সুমন হোসেন। গত মাসে নাটোরের আদালতে গিয়েছিলেন মোটরসাইকেল চুরির মামলারই হাজিরা দিতে। কিন্তু সেখানেও থেমে থাকেনি তার বিদ্যার দৌড়! চুরি করেছেন আদালত প্রাঙ্গণ থেকেই। যা ধরা পড়ে সিসি টিভির ফুটেজে।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং মসজিদ মার্কেটসহ বিভিন্ন স্থান মোটরসাইকেল চুরি করে সে।

সুমনের বাবাও মোটর সাইকেল চুরির দায়ে বর্তমানে কারাগারে। মাস্টার কি (KEY) নয়, যে কোন চাবি দিয়ে হাতের কারসাজিতে চোখের পলকেই যে কোন মোটরসাইকেল খুলতে পারে সে। অবশেষে সম্প্রতি পুলিশের জালে ধরা পড়েছে সুমন ও তার ভাইরা রাজু শেখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর