সিরাজগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার চামড়া পট্রি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নেশা জাতীয় ইনজেকশন ২০ পিস বনপ্রপিন ও ১১ পিস প্যাথেডিন, ১টি মোবাইল ও একটি সিম উদ্ধার করা হয়।
শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১২ সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর রেলওয়ে কলনীর শফি শেকের ছেলে মোঃ সবুজ (২৬) ও ধানবান্ধী এলাকার মৃত আব্দুল বারেক শেকের ছেলে জাহিদুল ইসলাম।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর ওই থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস