গাইবান্ধায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগে আটক ১

গাইবান্ধা সদরে কিশোরীকে (১৪) গণধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ (শুক্রবার) দুপুরে তাকা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত সাইফুল সদর উপাজেলার মালিবাড়ী ইউনিয়নের এমপির বাজার নয়া গ্রামের এনছের আলীর ছেলে।

গত ৩০ সেপ্টেম্বর একই উপজেলার কিশামত মালিবাড়ী ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত অপর যুবক হচ্ছেন মালিবাড়ী ইউনিয়নের গিদালটারী গ্রামের নিজামউদ্দিনের ছেলে নুহু (২৪)।

এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে গতকাল (বৃহস্পতিবার) দুইজনকে অভিযুক্ত করে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে প্রতিবেশী কিশোরীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় সাইফুল। পরে একটি ঘরে নুহুসহ দুই বন্ধু মিলে ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশী ও ভুক্তভোগী ওই কিশোরীর মা ঘটনাস্থলে গেলে দুই যুবক পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন সাইফুলকে হাতেনাতে ধরে ফেললেও নুহু পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সদর থানায় খবর দিলে পুলিশ এসে সাইফুলকে আটক করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, নির্যাতিতা কিশোরীকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর