ঢাকার ধামরাইয়ে শিল্পী আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার আমতা ইউনিয়নের নয়াচর গ্রাম থেকে শিল্পী আক্তারের মরদেহটি উদ্ধার করা হয়।
ধামরাইয়ের আমতা ইউনিয়নের নয়াচর গ্রামের শামসুর রহমান স্বাধীনের স্ত্রী এবং একই এলাকার আওলাদ হোসেনের মেয়ে নিহত শিল্পী আক্তার।
পুলিশ জানায়, রাতে স্বামী-স্ত্রী এক সঙ্গে ঘুমাতে যান, পরে রাত ২টার দিকে স্বামীর হঠাৎ ঘুম ভাঙলে ঘরের আড়ার সঙ্গে গালায় রশি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান তার স্ত্রীকে।
জানা গেছে, প্রচণ্ড পেটে ব্যথা ছিল নিহত শিল্পীর। এই পেটের ব্যথা সইতে না পেরে শিল্পী আত্মহত্যা করেছে বলে প্রথমিক ধারণা করছে পুলিশ।
কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, খরব পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কারো বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহটি।
এই পুলিশ কর্মকর্তা জানান, একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে ধামরাই থানায়।
বার্তাবাজার/কে.কে