ধর্ষণে সহায়তাকারী বান্ধবীসহ ৫ দিনের রিমান্ডে উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল হাসবাকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পাশাপাশি ধর্ষণে সহায়তার অভিযোগে আটোক তার বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরকেও ৩ দিনের জন্য রিমান্ডে পাঠিয়েছেন।

গতকাল (বৃহস্পতিবার) ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সবুজ ও ঝুমুরকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ । পাশাপাশি আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ড দেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাতে ধর্ষণের অভিযোগে মিরপুর থানায় সবুজ আল সাহবা ও তার বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার তরুণী। রাতেই মিরপুর পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ। মামলায় বিবি ফাতেমাকে ধর্ষণে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে মামলার পরই ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ধর্ষণের শিকার ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসিতে পাঠানো হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর