ধর্ষককে ধরে থানায় নিয়ে আসলেন দুই ভুক্তভোগী নারী

রাজধানীর হাজারীবাগ থানায় মনিরুল ইসলাম (৩৫) নামের এক ধর্ষককে ধরে নিয়ে এসে মামলা দায়ের করেছেন দুই ভুক্তভোগী নারী। গতকাল (বৃহস্পতিবার) এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী দুই নারী পরস্পর জা হয়।

পূলিশ সূত্রে জানা যায়, মামলায় অভিযুক্ত মনিরুল ইসলাম ট্যাক্সিচালক। তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই নারীদের অভিযোগ, মনিরুল তাদের দুজনকেই ধর্ষণ করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল বিকালে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে-ওসিসিতে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি সাজিদুর রহমান বলেন, পাঁচ-ছয় মাস আগে ট্যাক্সিচালক মনিরুলের সঙ্গে ওই দুই নারীর একজনের পরিচয় হয়। এ পরিচয়ের পর একাধিকবার একেক জায়গায় নিয়ে মনিরুল তাকে ধর্ষণ করেন। এরপর ওই নারীর মাধ্যমেই তার জায়ের সঙ্গে মনিরুলের যোগাযোগ হয়। তাকেও একাধিকবার বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করেন বলে তাদের অভিযোগ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর