নারী থেকেই করোনায় আক্রান্ত ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নারী দ্বারাই করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। পাশাপাশি তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় সকালে করোনা আক্রান্তের বিষয়টি নিজেই টুইট করে জানান ট্রাম্প।

এর আগে করোনায় আক্রান্ত হন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন। তার নাম হোপ হিকস। তিনি একজন নারী।

বিবিসি রিপোর্ট থেকে জানা যায়, আসন্ন মার্কিন নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার টিভি বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প। তার সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে করে ওহিওতে গিয়েছিলেন উপদেষ্টা হিকস। তখন মুখে মাস্ক ছিল না হিকসের। সেসময়ের তোলা ছবিতেই বিষয়টি স্পষ্ট হয়।

সেখান থেকে ফিরেই করোনা পজিটিভ হন ওই নারী উপদেষ্টা। এরপরই করোনা পরীক্ষা ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার। তারা পজিটিভ হিসেবে শনাক্ত হন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর