লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

উৎসাহ-উদ্দীপনর মধ্য দিয়ে লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করেছে রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।

সকালে ৭৪তম জন্মদিন উপলক্ষে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলার খাঁন টাওয়ারে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খাঁন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র বেলাল আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান বাচ্চুসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেন, দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করছি আমরা। তার জন্মদিনে অতিথি হওয়া সত্যিই আনন্দের ও সম্মানের।

সরকারের নানামুখী উন্নয়নের তথ্য তুলে ধরে তিনি বলেন, আজ দেশের যত উন্নয়ন এসব প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। বর্তমান বিশ্ব যখন অর্থনৈতিক মন্দায় জর্জরিত, দেশে-দেশে মূল্যবৃদ্ধিসহ সমস্যা জটিল হচ্ছে তখন একজন শেখ হাসিনার হাত ধরেই শক্তিশালী হচ্ছে বাংলাদেশের অর্থনীতি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর