চলতি মাসেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হয়ে ঘূর্ণিঝড়ের রূপ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপের সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অক্টোবর মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অক্টোবর মাসের ৩য় সপ্তাহের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নেবে।

এতে আরও বলা হয়, দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর