ফরিদপুরে পুলিশের অভিযানে ১৪৭ বোতল ফেন্সিডিল সহ তিন জনকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুর পৌনে ১২টার সময় শহরের ২নং হাবেলি গোপালপুরের খ্রিস্টান মিশনের ভিতরে অবস্থিত পুকুরের উত্তর পাড়ের সাত্তার বাড়ির ৫ম তলার একটি ফ্ল্যাট থেকে ১৪৭ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করা হয়। এরা হলেন মাদক ব্যবসায়ী রাসেল( ৪০), কাজী হেলাল(৪০), ও রাসেলের স্ত্রী আখিঁ বেগম(২২)।
এ বিষয়ে শহরের ২নং পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. রাকিবুল ইসলাম জানান, গোপন সূত্রের ভিত্তিতে ল খবর পেয়ে আমিসহ এসআই শামীম, এসআই ওয়াসিম ওই বাড়ির একটি ফ্ল্যাট থেকে মাদক ব্যবসায়ী রাসেলের কাছ থেকে ১২০ বোতল, হেলাল এর কাছ থেকে ২৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আর তাদের এই কাজে সহযোগীত করার জন্য রাসেলের স্ত্রী আঁখি বেগমকে আটক করা হয়।
বার্তাবাজার/অমি