যশোরে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় যশোর জেলার আরো ১৩ টি নমুনা করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

যবিপ্রবি’র এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ডঃ শিরিন নিগার জানান, বৃহস্পতিবার(১ অক্টোবর) যশোর জেলার ৫৪ টি নমুনা ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে১৩ টি নমুনা পজেটিভ ও ৪১টি নেগেটিভ ফল দিয়েছে।

ফলাফল আজ শুক্রবার (২ অক্টোবর)জেলার সিভিল সার্জন কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট তিন হাজার ৯০৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। এদের মধ্যে তিন হাজার ৪২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৪৬ জন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর