রাঙ্গাবালীতে আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ফুড প্যাকেজ বিতরন

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে ফূড প্যাকেজ বিতরন করে বাংলাদেশ‌ রেড ক্রিসেন্ট সোসাইটি।

সকালে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়নের আম্ফানে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে এ প্যাকেজ বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট, পটুয়াখালী ইউনিটের সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, রেড ক্রিসেন্ট কর্মকর্তা ফারুক হোসেন, চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম, সমাজসেবক আক্তারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুব হাওলাদার, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা জিসান উদ্দিন রাব্বি, উপ দলনেতা (২) শাহিন মিয়া প্রমুখ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর