চীনের সামাজিক যোগাযোগমাধ্যমের লামু নামের একজন তারকাকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। এ সময় ওই তরুণী লাইভ স্ট্রিমিংয়ে ছিলেন।
গত ১৪ সেপ্টেম্বর লামু লাইভ স্ট্রিমিংয়ে আসার সময় দরজা ভেঙে তার ঘরে ঢুকে পড়েন সাবেক স্বামী। এ সময় তার হাতে ছিল ছুরি ও পেট্রল। লামুকে আগুনে পুড়িয়ে দেওয়ার ২ সপ্তাহ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।
সিনচুয়ান কাউন্টি কর্তৃপক্ষ জানায়, হামলার পর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর শিচুয়ান প্রাদেশিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ৩০ সেপ্টেম্বর মারা যান তিনি। লামুর মৃত্যুর ঘটনায় চীনে নারীর ওপর সহিংসতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ হয়েছে।
৩০ বছর বয়সী লামু ছিলেন চীনের টিকটক ভার্সন ডুইনের একজন জনপ্রিয় তারকা। সিচুয়ান প্রদেশের এ বাসিন্দা ইতিবাচক বিষয় ও গ্রামীণ জীবনযাপন নিয়ে ডুইনে পোস্ট দিতেন। কোনো ধরনের মেকআপ ছাড়াই ভিডিওতে আসতেন তিনি, এর জন্য প্রশংসিত ছিলেন এ তারকা।
সূত্র: বিবিসি
বার্তাবাজার/কে.জে.পি