করোনায় দেশে একদিনে আরো ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ১৩৯৬

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৩ জন মারা গেছেন। এসময়ের মধ্যে ১ হাজার ৩৯৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জনে। মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৩০৫ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪৯ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৭৮ হাজার ৬২৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ শুক্রবার (০২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ১০৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫০৯টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৯ লাখ ৭০ হাজার ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৪৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর