করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ নিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
আজ শুক্রবার(২ অক্টোবর) দুপুরে তিনি এ স্ট্যাটাস দেন।
তিনি লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা হয়েছে। আমার জীবনকালে এটা সবচেয়ে বড় দর্পচূর্ণের ঘটনা। এটা একটা খুশীর সংবাদেও পরিণত হয়েছে। কারণ সর্বেোচ্চ ক্ষমতাধর পদে থেকে তার ভুল তথ্য, করোনা নিয়ে তাচ্ছিল্য এবং বিপদজনক ঝুকিগ্রহন অন্যদের বিভ্রান্ত করেছে, অনেককে এমনকি মৃত্যুর মুখে টেলে দিয়েছে। করোনাই সম্ভবত তাকে শেষ করবে!’
বার্তাবাজার/কে.জে.পি