সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ

সাভারে পদ্মা ক্যানস অ্যান্ড ক্লোজারস লিমিটেড নামের একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন শ্রমিক দগ্ধ হয়েছেন। এ ছাড়া আরো চারজন আহত হয়েছেন। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় আজ শুক্রবার ভোরের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কারখানার কর্মকর্তা মনিরুজ্জামান জানান, সকালে পালায় টুথপেস্ট, ফেসওয়াশ টিউব তৈরির সময় ভবনের ৪র্থ তলায় হঠাৎ বিকট শব্দ করে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের পরই দগ্ধ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য পাঠানো হয়।

অন্যদিকে, খবর সংগ্রহ করতে গণমাধ্যমকর্মীদের ঘটনাস্থল পরিদর্শন করতে দেয়নি কারখানা কর্তৃপক্ষ।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, বিস্ফোরণের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর