আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী আটক

সাভারের আশুলিয়ায় এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে ফল ব্যবসায়ী মিজানুর রহমানকে (৩৮) আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে আশুলিয়ার বাংলাবাজার এলাকার এক বাসা থেকে স্থানীয়রা মিজানুরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পাবনা জেলার বেরা থানার বেরাদিয়া গ্রামের ওয়াজ শেখের ছেলে আটক মিজানুর রহমান মিরু। সে বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন এবং পেশায় একজন ফল ব্যবসায়ী।

ভুক্তভোগীর স্বজনদের বরাত দিয়ে এসআই কায়সার হামিদ জানান, বাবা-মা বাসায় না থাকায় একা বাসায় পেয়ে অভিযুক্ত মিজানুর শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। শিশুটি প্রাণভয়ে ঘটনাটি পরিবারকে জানায়নি। কিন্তু গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে একা বাসায় দেখে আবার বাসায় প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে। সে সময় শিশুটি চিৎকার শুনে স্থানীয়রা এসে মিজানুরকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে শিশুটির মা রাতেই বাদী হয়ে আশুলিয়া থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ভুক্তভোগী শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর