শুক্রবার সৌদি এয়ারলাইন্সের টিকিট পাচ্ছেন ২০০ জন

যারা সৌদি এয়ারলাইন্সের রিটার্ন টিকিট করে দেশে এসে করোনা ভাইরাসে আটকা পড়েছিলেন তাদের ২০০ জনকে আজ শুক্রবার (২ অক্টোবর) সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকিট দেওয়া হচ্ছে। এ জন্য নতুন কোনো ফি দিতে হচ্ছে না প্রবাসীদের।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টার দিকে সৌদি এয়ারলাইন্সের টিকিট ইস্যু শুরু হয়। সি-১ থেকে ২০০ পর্যন্ত টোকেনধারী সৌদি আরব ফিরে যাওয়ার টিকিট পাবেন। টোকেনধারীরা নির্ধারিত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

প্রবাসীরা জানিয়েছেন, টিকিট পেতে কোনো ভোগান্তি পেতে হচ্ছে না। নির্ধারিত নিয়ম মেনে লাইনে দাঁড়িয়ে টিকিট ‘রি-ইস্যু’ করতে পারছেন তারা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর