কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় মাদ্রাসার শিক্ষকে হাতে ৪র্থ শ্রেনীর এক শিশু ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক রোহিঙ্গা মৌলভী নুরুল হক (২০) কে আটক করেছে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেল ৩টার দিকে উত্তর শিলখালী আলহেরা ইবতেদায়ী নুরানি মাদ্রাসার ভেতরে এই ঘটনা ঘটে। ধর্ষনের শিকার শিশুটি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ধর্ষিতার পারিবারিক সূত্র জানায়, উপজেলার বাহারছড়া উত্তর শিলখালী আলহেরা ইবতেদায়ী নুরানি মাদ্রাসার শিশু ছাত্রী বিকেল ৩টার দিকে মাদ্রাসা সংলগ্ন মাঠে ছাগল আনতে যায়। এসময় ওই মাদ্রাসার শিক্ষক নুরুল হক তাকে মাদ্রাসার একটি শ্রেনী কক্ষে ডেকে নিয়ে ধর্ষন করে। পরে শিশুটি মুমূর্ষ অবস্থায় বাড়িতে এসে মাকে ঘটনা জানালে রক্তাক্ত অবস্থায় নিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত ক্ষরণের ফলে শিশুটির অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
এদিকে ঘটনা জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যাওয়ার সময় জনতার সহায়তায় টেকনাফ সদর ইউনিয়নের মাঠ পাড়া থেকে তাকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
বার্তাবাজার/অমি