গত ১লা মার্চ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন অনলাইন জায়ান্ট অ্যামাজনের ১৯ হাজার ৮১৬ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এটি প্রতিষ্ঠানটির মোট কর্মীর ১.৪৪ শতাংশ।
কোম্পানির শ্রমিক ইউনিয়নের নেতাদের দাবি, করোনা মহামারির মধ্যেও এর ওয়্যারহাউজ (গুদাম) চালু রেখে শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকির মধ্যে ঠেলে দেয়া হয়েছে। তবে অ্যামাজন বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণ জনগণের মধ্যে যে হারে করোনা সংক্রমণ হচ্ছে সে তুলনায় অ্যামাজনে সংক্রমণের হার ৪২ শতাংশ কম।
এই তথ্য প্রকাশের পর অনলাইনে পণ্য বিপণনকারী বিশ্বের শীর্ষ এই প্রতিষ্ঠানটির সমালোচনাও করেছেন শ্রম আইনজীবীরা।
অ্যামাজান একটি ব্লগপোস্টে জানিয়েছে, আগামী নভেম্বর থেকে প্রতিষ্ঠানটির নিজস্ব সক্ষমতা ও ব্যবস্থাপনায় প্রতিদিন ৫০ হাজার করে কর্মীর করোনা পরীক্ষা করা হবে।
বর্তমানে অ্যামজনের ১৩ লাখ ৭২ হাজার কর্মী রয়েছে। তবে, আক্রান্তদের মধ্যে চুক্তিভিত্তিক কর্মীও রয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি