শার্শায় ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১

যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের সামনে থেকে ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি প্রাইভেটকার সহ মোঃ সাগর হোসেন (২০)নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাত আটটার সময় আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন, শার্শা থানাধীন উত্তর বুরুজ বাগান গ্রামের মোঃ আব্দুল্লাহ আল—মামুন’র ছেলে মোঃ সাগর হোসেন (২০)।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুল আলম খান “বার্তা বাজার” কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন গোড়পাড়া পুলিশ তদন্তকেন্দ্রের (এসআই) মুহাম্মদ এজাজুর রহমান, সঙ্গীয় অফিসার (এএসআই) মোঃ মিরাজ হোসেন সঙ্গীয় ফোর্স সহ গোড়পাড়া বাজারস্থ ১১নং নিজামপুর ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি প্রাইভেটকার সহ মোঃ সাগর হোসেন নামে একজনকে আটক করেন।

তিনি আরো জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর