বঙ্গোপসাগর থেকে জব্দকৃত ৩৫ লক্ষ মিটার নিষিদ্ধ জাল পোড়াল কোস্ট গার্ড

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে দুই দিনে ৩৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী। গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর এই অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড পূর্বজোনের অধিনস্থ জাহাজ বিসিজিএস সোনাদিয়া।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া রহমান বলেন, দেশের নদী ও সাগরে মৎস্য সম্পদ বৃদ্ধি ও চাহিদা অনুপাতে সৎস্য সম্পদের ভারসাম্য রক্ষায় দেশের নদী ও সাগর গুলোতে অবৈধ কারেন্ট ও বিহিঙ্গি জাল নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞা অমান্যকরে অবৈধ ভাবে মৎস্য আহরণকারীদের বিরুদ্ধে সন্দ্বীপ, অথরিটি বয়, কাট্টলি এবং আকমল আলী রোড সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের অনুমানিক বাজার মূল্য ১২ কোটি ২৫ লক্ষ টাকা। জব্দকৃত জাল গুলো জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরো বলেন, পূর্ব জোনের আওতাধীন সকল নদী ও সাগরে অবৈধ জালের ব্যবহার, বিক্রি ও চিংড়ি পোনা, জাটকা, মা ইলিশ আহরন বন্ধে কোস্ট গার্ডের অভিযান চলমান থাকবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর