নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করায় যানবাহনের চাপ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। অন্যদিকে নদীতে পানি বৃদ্ধির ফলে স্রোতে ও বৃষ্টিতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।
আজ শুক্রবার(২ অক্টোবর) সকাল ৭টার দিকে উভয় ঘাটে ৯ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।
ঘাট কর্তৃপক্ষ জানায়, শিমুলিয়া-কাঠাঁলবাড়ি বন্ধ, বৃষ্টি ও নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় স্রোতের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এছাড়াও পানি বৃদ্ধি পাওয়ায় ৪নং ঘাটের পন্টুনে পানি উঠে গিয়েছে। এতে উভয় ঘাট এলাকায় আজ সকাল ৭টার দিকে ৯ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।
অন্যদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় ১৮টি ফেরি চলাচল করছে।
বার্তাবাজার/কে.জে.পি