সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা হত্যাকান্ডের পর বদলী হওয়া কক্সবাজার জেলা পুলিশের এসপি এবিএম মাসুদ হোসেন রাজশাহীতে যোগাদান করেছেন। বৃহস্পতিবার (০১ অক্টোবর) তিনি রাজশাহী জেলা পুলিশের এসপি হিসেবে দায়িত্ব নেন।
রাজসাহী জেলা পুলিশের পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসপি মাসুদ হোসেন রাজশাহী এসে প্যারেড দলের সালামি অভিবাদন গ্রহণ করেন। পরে বিকেলে তিনি পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের সব ইউনিটের প্রধানের সঙ্গে পরিচিত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিশেষ মতবিনিময় করেন। সভায় জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও (ওসি) উপস্থিত ছিলেন।
বিশেষ সভায় এসপি সবাইকে জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় প্রত্যাশিত সেবা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন। এছাড়া মাদক-সন্ত্রাস-জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
বার্তাবাজার/এসজে