এবারের তালিকার সেরা তিনে ছিলেন না মেসি-রোনালদো। তাই এবার যে এই দুই তারকার মাথায় যে উয়েফা বর্ষসেরার মুকুট উঠছে না তা নিশ্চিত ছিলো। যার ফলে এবারের উয়েফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন বায়ার্ন মিউনিখের জার্মান ফরোয়ার্ড রবার্ট লিওনডস্কি। সুইজারল্যান্ডের নিয়নে বৃহস্পতিবার (১ অক্টোবর) ২০১৯/২০ মৌসুমের বর্ষসেরার নাম ঘোষণা করে উয়েফা।
উয়েফা বর্ষসেরাদের তালিকা:
বর্ষসেরা পুরুষ ফুটবলার: রবার্ট লিওনডস্কি (বায়ার্ন মিউনিখ)
বর্ষসেরা নারী ফুটবলার: পারনিলে হার্ডার (উল্ফবার্গ)
বর্ষসেরা পুরুষ কোচ: হ্যান্সি ফ্লিক (বায়ার্ন মিউনিখ)
বর্ষসেরা নারী কোচ: জেন-লুক ভাসেউর (লিঁও)
২০১৯/২০ চ্যাম্পিয়ন্স লিগ সেশনের সেরা গোলরক্ষক: ম্যানুয়েল ন্যয়ার (বায়ার্ন মিউনিখ)
২০১৯/২০ চ্যাম্পিয়ন্স লিগ সেশনের সেরা ডিফেন্ডার: জসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ)
২০১৯/২০ চ্যাম্পিয়ন্স লিগ সেশনের সেরা মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি)
২০১৯/২০ চ্যাম্পিয়ন্স লিগ সেশনের সেরা ফরোয়ার্ড: রবার্ট লিওনডস্কি (বায়ার্ন মিউনিখ)
২০১৯/২০ চ্যাম্পিয়ন্স লিগ সেশনের সেরা নারী গোলরক্ষক: সারা বওহাদ্দি (লিঁও)
২০১৯/২০ চ্যাম্পিয়ন্স লিগ সেশনের সেরা নারী ডিফেন্ডার: উইনডাই রেনার্ড (লিঁও)
২০১৯/২০ চ্যাম্পিয়ন্স লিগ সেশনের সেরা নারী মিডফিল্ডার: জেনিফার মারোজান (লিঁও)
২০১৯/২০ চ্যাম্পিয়ন্স লিগ সেশনের সেরা নারী ফরোয়ার্ড: পারনিলে হার্ডার (উল্ফবার্গ)
কেএস/বার্তাবাজার