বাফুফে নির্বাচন: পরিচিতি অনুষ্ঠানে জায়গা হয়নি সভাপতি প্রার্থী মানিকের

আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি প্রার্থী মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন প্যানেলের পরিচিত ও ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এককভাবে সভাপতি প্রার্থী হওয়া শফিকুল ইসলাম মানিক। কিন্তু তাকে সেখানে থাকতে দেয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

আজ (বৃহস্পতিবার) রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠান চলাকালে তার কাছেই গণমাধ্যমের সাথে কথা বলছিলেন মানিক। তখন মঞ্চে বক্তব্য রাখছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব আশিকুর রহমান মিকু।

এমন সময় মানিকের উপস্থিতি তারা মেনে নিতে পারেননি। উল্টো মানিক অনুষ্ঠানে বিঘ্ন ঘটাচ্ছেন বলে অভিযোগ করেন আশিকুর রহমান মিকু। তিনি বলেন, ‘অনুষ্ঠানে বিশৃঙ্খলা না করে বসে থাকুন, না হয় বাইরে গিয়ে সাক্ষাতকার দিন।’ তখন মানিক বাইরে চলে যান।

শফিকুল ইসলাম মানিক বাফুফের নির্বাচনে এককভাবে সভাপতি পদে নির্বাচন করছেন। সমন্বয় পরিষদ সভাপতি ছাড়া প্যানেল দিলেও মানিককে শীর্ষনেতা হিসেবে বেছে নেয়নি তারা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর